সারাদেশ

সিলেটে গাড়ি চুরির মামলায় আটক ২ যুবক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে চুরিকৃত গাড়ি উদ্ধার ও গাড়ি চুরির মামলার দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মো. সালিক আহমদের ছেলে রুমন আহমদ (২০) জালালাবাদ থানার পশ্চিম জাঙ্গাইল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. আমির হোসেন (২২)।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে দক্ষিণ সুরমা থানার পুলিশ।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জালালাবাদ থানার কান্দিরগাঁও ইউনিয়নের জাঙ্গাইল পয়েন্টের আলীম পেইন্টিংয়ের মালিক আমির হোসেনের ওয়ার্কসপ থেকে চুরি হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এসময় রুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে আমিরের সংশ্লিষ্টতা পেয়ে বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাকেও গ্রেফতার করা হয়।

জানা যায়, দক্ষিণ সুরমায় মসজিদের সামনে সিএনজি অটোরিকশা রেখে নামাজ পড়তে ঢুকেছিলেন চালক। কিন্তু নামাজ শেষে আর গাড়িটি পাননি। ঘটনাটি ঘটে গত বছরের ১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমার বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে।

পুলিশ জানায়, সেদিন চালক দুলাল মিয়া (৪০) বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে গাড়িটি রেখে জোহরের নামাজ পড়তে মসজিদে ঢুকেন। গাড়িটি নাম্বার প্লেটবিহীন ছিলো। মসজিদ থেকে বের হয়ে তিনি আর গাড়িটি পাননি।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় গাড়ির মালিক মো. শরীফ আলীর (৩০) দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা (নম্বর-০৯) রুজু হয়।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা