সারাদেশ

বন্ধ ৬ চিনিকল চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল আধুনিকায়ন করাসহ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে চিনিকল রক্ষা কমিটি। সমাবেশ থেকে শ্যামপুরসহ বন্ধ ৬ চিনিকল চালু করে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর কাচারি বাজারে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বন্ধ চিনিকল চালু করাসহ চার দফা দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। পরে তারা কাচারি বাজারে সমাবেশে মিলিত হন।

সমাবেশে শ্যামপুর চিনিকল রক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, অশোক সরকার, কুমারেশ রায়, শাহীন রহমান, গৌতম রায়, ডা. অধ্যাপক সৈয়দ মামুনুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, মনিরুজ্জামান, উমর ফারুক, আমিনউদ্দিন বিএসসি, আখচাষি আলতাফ হোসেন, পুষ্প রঞ্জন বর্মণ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে চিনির চাহিদা বছরে প্রায় ২০ লাখ মেট্রিন টন। সেখানে ১৫টি চিনিকলে গত মৌসুমে উৎপাদন হয়েছে মাত্র ৬০ হাজার মেট্রিক টন। অথচ সরকার এই বিপুল পরিমাণ চাহিদার কথা বিবেচনায় না নিয়ে পাটকলের ন্যায় দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই ভুল সিদ্ধান্তের কারণে রংপুরের একমাত্র রাষ্ট্রায়াত্ব ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল আজ হুমকির মুখে। এসময় শ্যামপুর চিনিকলসহ বাকি ৬টি চিনিকল চালু করে দেওয়া না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন চিনিকল রক্ষা কমিটি। সমাবেশ শেষে বহুমুখী ও আধুনিকায়ন করে শ্যামপুর চিনিকল চালুর দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

দাবি মানা না হলে আগামী ২৪ জানুয়ারি রোববার রংপুর নগর থেকে বদরগঞ্জ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি সমাবেশ থেকে ঘোষণা করা হয়। পদযাত্রা সফল করতে আখচাষ অঞ্চলসহ রংপুরের বিভিন্ন স্থানে হাটসভা, পথসভা, জনসংযোগ, মিছিল মিটিংসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হবে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা