সারাদেশ

মেহেরপুরে ১২ বিঘা জমির ফসল বিনষ্ট

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়ীয়া গ্রামের মাঠে ১২ বিঘা জমির গম ও মসুরী ক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ জন কৃষক। ভুক্তভোগী কৃষকের দাবী, গ্রামের প্রতিপক্ষ মতিয়ার রহমান ও তার লোকজন পরিকল্পিতভাবে কীটনাশক প্রয়োগ করে তাদের ফসল বিনষ্ট করেছে।

তবে এ দাবী অস্বীকার করে মতিয়ার রহমান জানিয়েছেন, বর্তমান যারা ওই জমি দখল করে চাষাবাদ করছেন তারাই নিজেদের ফসল নিজেরাই নষ্ট করে আমাদেরকে ফাঁসাতে চাইছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্গা চাষীদের গম ও মসূরী ক্ষেত শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। পাওয়া গেছে বিষের গন্ধ। গেল সপ্তাহের যে কোন দিন এ বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ১২ বিঘা জমির সমস্ত ফসলই বিনষ্ট হয়ে যাচ্ছে। শুধু ফসলই বিনষ্ট হয়নি, সেই সঙ্গে হয়েছে কৃষকের স্বপ্ন ভঙ্গ।

ক্ষতিগ্রস্থ কৃষক আসমত আলী জানান, তিনি গ্রামের খাইরুল ইসলাম গংয়ের কাছ থেকে বছর দশেক আগে দেড় বিঘা জমি বর্গা নিয়ে বিভিন্ন ফসল আবাদ করছেন।

এতদিন কোন সমস্যা হয়নি। কেউ ওই জমি বর্গা নিতেও বারণ করেন নি। অথচ গ্রামের মতিয়ার গং কোন কারণ ছাড়াই আসমত আলীসহ ৮ জন বর্গা চাষির গম ক্ষেতে জঙ্গল মারা বিষ প্রয়োগ করে বিনষ্ট করেছে। একই কথা জানালেন বর্গা চাষী সাদেক কেসমত ও তৌহিদুল ইসলাম।

বর্গা চাষী বাদল জানান, মতিয়ার তার এক বিঘা মসূরী ক্ষেতে বিষ প্রয়োগ করে বিনষ্ট করেছে। তিনি আশা করেছিলেন এবার ওই জমিতে ২০ মন মসুরী পাবেন।

একইভাবে ইশারুল ও সেন্টুর মসুরী ক্ষেত ও বিনষ্ট করা হয়েছে। তিনি আরও জানান, মতিয়ার যদি তাদের নিজের জমি হিসেবে দাবী করে ফসল আবাদে নিষেধ করতেন তাহলে এ জমি বর্গা নিতেন না। তারা কোন কথা না বলেই ফসলের ক্ষতি করেছে।

স্থানীয় ইউপি সদস্য আইজউদ্দিন জানান, ফসলের ক্ষতি করা জঘন্যতম অপরাধ। দফায় দফায় ফসলের যারা ক্ষতিসাধন করছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই কথা জানালেন সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ।

স্থানীয়রা জানান, ১৯৬০ সালে গ্রামের মরহুম দবীর উদ্দীন আম মোক্তার বলে ১৮ একর জমি ভোগ দখল করে আসছিলেন। সেসময় গ্রামের হাজী এলাহী বক্স ও তার লোকজন ওই জমির কাগজপত্র প্রস্তুত করে কুষ্টিয়া আদালতে একটি মামলা করেন। শুনানী শেষে এলাহী বক্সের জমির কাগজপত্র ভূয়া প্রমানিত হওয়ায় দবীর উদ্দীনের উপর জমির স্বত্ব ন্যস্ত করেন ও খাজনা প্রদানের আদেশ হয়। পরবর্তীতে খাজনা বাকি হওয়ায় ওই জমির নিলাম ডাকা হয়। সেসময় মেহেরপুর সদরের উজলপুর গ্রামের হাজি রহিম বক্স ক্রয় করেন ওই সম্পত্তি। পরবর্তীতে ১৮ একর সম্পত্তি খাইরুল ইসলাম ক্রয় করেন। স্থানীয় বর্গা চাষীরা ওই জমি বর্গা নিয়েই একযুগ ধরে ফসল ফলিয়ে আসছেন।

প্রতিপক্ষ মতিয়ার রহমান জানান, যারা অভিযোগ করছে তাদের কোন দলিলপত্র নাই। তাছাড়া আদালতে মামলা চলমান তাই তারা নিজেই ফসলের ক্ষতি করে আমার বা আমার আত্মীয়-স্বজনের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন জানান, এ ধরনের কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ফসল বিনষ্টের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা