সারাদেশ

ভাড়া বাসায় ‘লিভ টুগেদার’, প্রেমিকের মৃত্যু-প্রেমিকা আটক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ‘লিভ টুগেদার’ করতো অন্তর চৌধুরী ও জেসমিন আক্তার নামক প্রেমিক জুটি। জেসমিনের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জে। আর অন্তর চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার কামাল চৌধুরীর ছেলে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সেই বাসা থেকে অন্তর চৌধুরীর লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের প্রেমিকা জেসমিন আক্তারকে আটক করা হয়েছে।

পুলিশ ও নিহতের প্রেমিকা জানান, গত তিন মাস আগে কলেজপাড়া জিলানী চৌধুরীর মালিকানাধীন ভবনের নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন জেসমিন আক্তার। সেখানে তার প্রেমিক অন্তর চৌধুরী নিয়মিত আসা-যাওয়া করতেন। প্রেমিক জেসমিনকে বিয়ে না করলেও গত দুই মাস ধরে ওই বাড়িতে একসঙ্গে বাস করতেন তারা। তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়ার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। গত এক বছর আগে তার পূর্বের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে অন্তর চৌধুরীর সঙ্গে তিনি ঘর বাধার স্বপ্ন দেখেন।

জেসমিন জানান, সম্প্রতি অন্তর চৌধুরী বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করে। তবে চাহিদা অনুযায়ী টাকা যোগাড় করতে না পেয়ে ক্ষোভে নিজের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাতের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করেন। এ সময় প্রেমিকা জেসমিন তাকে ধার করে টাকা দেওয়ার আশ্বাস দেন। এ অবস্থায় জেসমিন গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় এসে দেখেন অন্তর চৌধুরী গলায় উড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে এলাকার কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শর করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অন্তর চৌধুরীর প্রেমিকা জেসমিন আক্তারকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা