সারাদেশ

খুলনায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে গোয়েন্দাদের পুলিশের সোর্স মো. শফিকুল ইসলাম(৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর লবনচরার বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুইজন সোর্সও জখম হয়েছেন ।

বুধবার (১৩ জানুয়ারি) লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরদার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ডিবি টিমর একটি টিম ও তিন জন সোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে লবনচরা থানাধীন বান্দাবাজার এলাকায় একটি ইয়াবা ব্যবসায়ী চক্রকে আটক করতে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা ইয়াবা ব্যবসায়ীর চক্রের সদস্যরা অতর্কিতভাবে মহানগর ডিবি পুলিশের সোর্স এবং পুলিশের উপর হামলা চালায়। এতে ডিবি পুলিশ এর একজন এএসআই ও ২ দুইজন সোর্স গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে। আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা