সারাদেশ

খুলনায় ৫৩টি সাউন্দি কচ্ছপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার বটিয়াঘাটা থেকে ৫৩টি সাউন্দি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা বাজারের মাছ বিক্রির স্থান থেকে সেগুলো উদ্ধার করে খুলনার বন বিভাগের বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এসময় নিরাপদ সরকার নামের এক মুরগী ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। নিরাপদ সরকারের বাড়ি বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া গ্রামে।

জানাযায়, নিরাপদ সরকার বিভিন্ন জায়গা থেকে কচ্ছপগুলো চুরি করে এনে উপজেলা বাজারে মুরগির ব্যবসার আড়ালে বিক্রি করতেন।

খুলনার বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বণ্যপ্রাণি পরিদর্শক রাজু আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে নিরাপদ সরকারের কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। ওই প্রজাতির কচ্ছপ শিকার, সংরক্ষণ ও বিক্রয় করা বণ্যপ্রাণি আইনে সম্পূর্ণ নিষেধ। এ কারণে নিরাপদ সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

তিনি আরো বলেন, সাধারণত বিল, হাওড়, বাওড় ও ছোটখাটো জলাশয়ে ওই প্রজাতির কচ্ছপের বসবাস। মুনাফার আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সেগুলো শিকার করে বিক্রি করেন। এ কারণে ধীরে ধীরে কচ্ছপের ওই প্রজাতিটি ধ্বংস হয়ে যাচ্ছে।

অভিযানে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরীও অভিযানের সময় উপস্থিত ছিলেন।

তিনি জানান, কচ্ছপগুলো বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে কোনো সুবিধাজনক স্থানে অবমুক্ত করা হবে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা