সারাদেশ

নৌকার পক্ষে দেলোয়ার হোসেনের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের পক্ষে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সেলিম রেজা লিপনকে বিজয়ী করতে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করলেন বিশিষ্ট ব্যবসায়ী ফ্যাশন বাজারের পরিচালক ও উত্তরা নর্থক্লাবের সদস্য কৃষকলীগ নেতা মো. দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ওয়াবদা মোড়সহ বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় দেলোয়ার হোসেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে সেলিম রেজা লিপনকে নৌকায় ভোট দেয়ার জন্য ভোটারদের আহবান জানান।

গণসংযোগকালে দেলোয়ার হোসেনের সাথে ছিলেন উপজেলা কৃষকলীগের সদস্য ও গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম কামরুল, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কৃষকলীগ নেতা মো. ফরহাদ মৃধা, উপজেলা কৃষকলীগের সদস্য মো. মানিক মিয়া প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা