সারাদেশ

পরিত্যক্ত কূপ থেকে বন বিড়াল ও শাবক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ার একটি বাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির একটি মা বন (মেছো) বিড়াল ও তিনটি শাবক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা উপজেলার বাংড়া ইউনিয়নের শোলাকুড়ার সৈয়দ নজরুল ইসলামের বাড়ির পরিত্যক্ত কূপ (কূয়া) থেকে আটকা পড়া অবস্থায় জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে, বন বিভাগের কাছে হস্তান্তর করে।

কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, শোলাকুড়া গ্রামের সৈয়দ নজরুল ইসলামের বাড়ির কূপের মধ্যে একটি মা বনবিড়াল তিনটি বাচ্চাসহ আটকা পড়ার সংবাদ পাওয়ার সাথে সাথে দমকলের জনবলসহ ঘটনাস্থলে পৌঁছে মা বনবিড়ালসহ তিনটি বাচ্চা উদ্ধার করে কালিহাতী সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

বন বিভাগের এ কর্মকর্তা জানান, তিনটি শাবকসহ মা বনবিড়ালকে বিকেলে জেলা বন কর্মকর্তার নির্দেশনা ও সহায়তায় মধুপুর জাতীয় উদ্যানের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে বনে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে।

জানা যায়, বিগত কয়েক দশকে এদের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। তাই আইইউসিএন ২০০৮ সালে বন বিড়াল বা মেছো বাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)আইনের অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা