সারাদেশ

সাতক্ষীরায় জমির বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমজাদ গাজী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ জানুয়রি) বেলা ১১টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের চাচাতো ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত আমজাদ গাজী দেয়াড়া মাঠপাড়া এলাকার মৃত ওমর আলী গাজীর ছেলে।

আটকৃতরা হলেন, নিহতের চাচাতো ভাই আনসার গাজী (৬৮), তার স্ত্রী ফুলমতি বেগম (৫০), আনসারের ছেলে দেলোয়ার হোসেনের স্ত্রী রিতা খানম (২৩) ও আরেক ছেলে শাহ আলম গাজীর স্ত্রী ফাহিমা খাতুন (২২)।

এদিকে ঘটনার খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল হোসেন, কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবিরসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় খোর্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, চাচাতো দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সকালে আমজাদ গাজী সেখানে গেলে চাচাতো ভাই ছাত্তার গাজী ও তার পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে তারা আমজাদ গাজীকে বেধড়ক মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় কলারোয়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, দুই চাচাতো ভাই আমজাদ গাজী ও আনসার গাজীর মধ্যে ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে আনসার আলী ও তার পরিবারের সদস্যদের লাঠির আঘাতে আমজাদ গাজী মারা গেছেন। এ ঘটনায় পুলিশ আনসার গাজীসহ ওই পরিবারের তিন মহিলাকে আটক করেছে।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার বিরোধেই মৃত্যু হয়েছে আমজাদ গাজীর।

তিনি আরো বলেন, প্রধান অভিযুক্ত আনসার গাজীসহ চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআই/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা