সারাদেশ

‘খেজুর ছড়া’ ধানে বেশি ফলনের আশা

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে বেশি ফলনের এক ধানের জাতের সন্ধান পেয়েছেন এক কৃষক। যিনি এই ধানের নাম রেখেছেন ‘খেজুর ছড়া’। উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের সাদেক প্রামানিকের ছেলে কৃষি শ্রমিক আব্দুর রাজ্জাক এই ধানের সন্ধান পেয়েছেন। কৃষক আব্দুর রাজ্জাক এলঙ্গী গ্রামের গৃহস্থ নজরুল ইসলামের জমিতে স্থায়ী কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন।

কৃষি বিভাগের ধারণা, প্রচলিত উচ্চ ফলনশীল জাতের সঙ্গে এই ধানের জিন সংযোজন করলে আরও ‘অধিক উচ্চ ফলনশীল’ ধান জাতের উদ্ভাবন হতে পারে।

ধান গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এই ধানের জাত নির্ণয় করে উচ্চ ফলনশীল ধানের সঙ্গে এটির জিন সংযোজন করলে আরও অধিক ফলনের সম্ভাবনা সৃষ্টিতে গবেষণা শুরু হয়েছে।

আব্দুর রাজ্জাক জানান, দুই বছর আগে বিরি-৫১ জাতের ধান ক্ষেতে দুইটি ভিন্ন জাতের ধান দেখতে পেয়ে তিনি আলাদা করেন। পরে এই ধান বীজ হিসেবে সংগ্রহ ও সংরক্ষণ করে পরের বছর সেই বীজ থেকে চারা করেন। ওই বছর বীজের পরিমাণ কিছুটা বৃদ্ধি করেন। এ বছর আমন মৌসুমে তিনি তৃতীয়বারের মতো ১৮ শতাংশ জমিতে এই বীজের ধান চাষ করেন।

তিনি আরও বলেন, ধান কাটার পর সেখান থেকে ধান পেয়েছেন ১৫ মণের (৬০০ কেজি) কিছু বেশি, যা প্রচলিত উচ্চ ফলনশীল জাতের তুলনায় বিঘা প্রতি ৪-৫ মণ বেশি। এই জাতটির ধানের শীষ দেখতে খেজুর ছড়ার মতো বলে তিনি এর নাম ‘খেজুর ছড়া’ রেখেছেন বলে জানান।

ওই গ্রামের গৃহস্থ নজরুল ইসলাম বলেন, অন্যান্য উচ্চ ফলনশীল জাতের তুলনায় সংগৃহীত ও সংরক্ষিত ‘খেজুর ছড়া’ বীজ থেকে একই খরচে বিঘা প্রতি ৪-৫ মণ বেশি ধান পাওয়া সম্ভব। এতে কৃষক ভাইদের অনেকটা উৎপাদন খরচ সাশ্রয় হবে।

স্থানীয় চাষী সোহেল রানা বলেন, আমরা আলাদা ধরনের এই ধানের জাতটির ফলন চাক্ষুষ দেখেছি। সে জন্য আমি এবং আরও কয়েকজন চাষী উনাদের কাছ থেকে নতুন এই ‘অধিক উচ্চ ফলনশীল’ জাতের বীজ সংগ্রহ করেছি লাগাব বলে। আসন্ন বোরো মৌসুমে এই জাত রোপন করে দেখি কী ফলাফল হয়। জাতটি বছরের দুই মৌসুমেই লাগানো যাচ্ছে বলে জানান সোহেল রানা।

কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, সাধারণত অন্যান্য সকল উচ্চ ফলনশীল জাতের ধানের শীষে প্রতি বোঁটায় একটি করে ধান হয়। কিন্তু সংগৃহীত এই জাতটির শীষে প্রতিটি বোঁটার সঙ্গে ৩-৫টি করে ধান হতে দেখা গেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে জাতটির নমুনা বীজ সংগ্রহ করে ধান গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। উনারা গবেষণা করে এর গ্রহণযোগ্যতার ফলাফল জানালে কৃষি বিভাগ সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস বলেন, সংগৃহীত এই বীজের সঙ্গে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের যে সব উচ্চ ফলনশীল জাতের ধান রয়েছে সেগুলির জিন সংযোজন করা সম্ভব হলে দেশে উচ্চ ফলনশীল ধান উৎপাদনে আরও একটি মাইলফলক সৃষ্টি হবে বলে মনে করি। বীজটি ইতোমধ্যে গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

ধান গবেষণা ইন্সটিটিউট কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, জাতটি ইতোমধ্যে গবেষণার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছি। আমাদের বীজ ব্যাংকে বিদ্যমান এবং প্রচলিত উচ্চ ফলনশীল জাতের সঙ্গে জিন সংযোজন করে আরও বেশি ফলন করা যায় কিনা তা দেখা হবে। কাক্ষিত ফলাফল পেলে অবশ্যই এ জাত আরও একটি উচ্চ ফলনের দ্বার খুলে দেবে।

সান নিউজ/কেকেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা