সারাদেশ

সিলেটে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮

নিজস্ব প্রতিনিধি, সিলেট : মহামারি করোনায় সিলেটে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ১ জন। অন্তত গত ৩ দিনের হিসাব তাই বলছে। বিরামহীন মৃত্যুর মিছিল চলছেই।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিও সিলেট জেলার অধিবাসী। আগের দু’দিনেও যারা মারা গিয়েছিলেন, তারাও ছিলেন এই জেলার।

এ নিয়ে সিলেট জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২০৫। বিভাগের অন্য ৩ জেলায় মৃত্যুর সংখ্যা কিছুটা কম। গত ৩ দিনে এসব জেলায় কারো মৃত্যু হয়নি। হিসাবটা এরকম, সুনামগঞ্জে মোট মৃত্যু হয়েছে ২৬ জনের, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জনের। বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯।

সংক্রমনের দিক দিয়েও সিলেট বিভাগের অন্য ৩ জেলাকে ছাড়িয়ে সিলেট জেলা। গত ২৪ ঘন্টায় এ জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ জন। এরমধ্যে সিলেট জেলার ১১, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২ জন। অপর ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী।

এ নিয়ে সিলেট জেলায় মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ২শ’ ৯০। সুনামগঞ্জে মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৫শ’ ২১, হবিগঞ্জে ১ হাজার ৯শ’ ৬৯ ও মৌলভীবাজারের ১ হাজার ৯০৪ জন। বিভাগজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৬৮৪।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থতার সংখ্যা ১৩ জন। তারা সবাই সিলেট জেলার অধিবাসী। এ নিয়ে বিভাগজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৭শ’ ৩৮। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৯শ’ ১১, সুনামগঞ্জের ২ হাজার ৪শ’ ৮৩, হবিগঞ্জের ১ হাজার ৬শ’ ৩ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ’ ৪১ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মোট ২ হাজার ৯১ জন। এদের মধ্যে ৩৯ জন করোনা আক্রান্ত, অন্যরা উপসর্গ নিয়ে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা