সারাদেশ

নরসিংদীতে দুটি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে পৃথক অভিযানে দুটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ ও ইয়াবাসহ ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও ডিবির পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার।

এর আগে সোমবার (১১ জানুয়ারি) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলো-নরসিংদী সদর উপজেলার ভাগদী মহল্লার আঃ গফুর মিয়ার ছেলে ইমন আহম্মেদ (২০), বাগহাটা এলাকার গোলজার হোসেন এর ছেলে রাজীব কাজী (২৫), মাধবদী পৌরসভার নওয়াপাড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে আজিজুল (২১), পলাশ উপজেলার ইছাখালী গ্রামের ইমান হোসেনের ছেলে মোঃ রাসেল মিয়া (২৭), একই উপজেলার বারারচর গ্রামের জামাল উদ্দিন সরকার এর ছেলে মামুন (৪০), ও শিবপুর উপজেলার কামারগাও গ্রামের জনাব আলীর ছেলে জিলন (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, সোমবার দিন ও রাতে জেলার বিভিন্ন উপজেলায় অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিবি। এসময় পৃথক স্থান থেকে ৬ জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ ও ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরমধ্যে ডিবির এস আই মোস্তাক আহম্মেদ ও এএসআই রাহুল মজুমদার নরসিংদী মডেল থানার ভাগদী এলাকা হতে একটি সচল পিস্তলসহ ইমন আহম্মেদকে গ্রেফতার করেন। এস আই তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন নরসিংদী সদর হতে রাজীব কাজীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

এস আই নূরে আলম হোসাইন ও এএসআই আবুল কালাম আজাদ মাধবদীর নওয়াপাড়া হতে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আজিজুলকে গ্রেফতার করেন।

এস আই মাহমুদুল হাসান মারুফ ও এএসআই মোহাম্মদ আব্দুল আলীম পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া হতে একটি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ রাসেল মিয়া ও মামুনকে গ্রেফতার করেন। অপরদিকে শিবপুরের কামারগাঁও হতে ৪০ পিস ইয়াবাসহ জিলকে গ্রেফতার করেন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা