সারাদেশ

মেয়েকে শ্লীলতাহানী থেকে বাঁচাতে গিয়ে মা-ছেলে আহত

নিজস্ব প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া মাদ্রাসা রোড এলাকায় মেয়েকে শ্লীলতাহানী ও মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে মা ও ছেলে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগে উঠেছে। এসময় সাড়ে তিন ভড়ি ওজনের স্বর্ণের গলার হার ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শনিবার (৯ জানুয়ারি) রাতে থানায় অভিযোগ দায়ের করেছে ওই এলাকার আরশাদ আলী আকবরের স্ত্রী ফাতেমাতুজ জোহরা মনি (৩০)।

আহতরা হলেন, মিজমিজি কান্দাপাড়া মাদ্রাসা রোড এলাকার মোশারফ হোসেনের স্ত্রী ও ফাতেমাতুজ জোহরা মনি’র মা খাদিজা বেগম (৬০), তার ছোটভাই শওকত হোসেন (২২)। এছাড়া অভিযুক্তরা হলো, মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে আসাদ আলী আজগর (৩৫), মেয়ে নারগিস আক্তার (৪০) ও মোসলেমের ছেলে মাসুম (২২) সহ অজ্ঞাত ৬/৭ জন।

হামলাকারী আসাদ আলী আজগর ও নারগিস আক্তার ফাতেমাতুজ জোহরা মনি’র দেবর ও ননদ।

ফাতেমাতুজ জোহরা মনি অভিযোগে উল্লেখ করেছেন, আমার দেবর আসাদ আলী আজগর আমার স্বামী আরশাদ আলী আকবরের কাছে ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। সেই টাকার জন্য প্রায় সময় আমার দেবর আমার সাথে খারাপ আচরণ করে গালিগালাজ করে। আজ (শনিবার) দুপুরে সে লোকজন নিয়ে এসে আমাকে ও আমার মা-বাবাকে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় আমি জানালা দিয়ে কেন গালিগালাজ করছে জানতে চাইলে সে একটি কাঠ হাতে নিয়ে আমার উপর ছুড়ে মারে। সেটি আমার শরীরে না লাগায় সে আমার বাসায় ঢুকে আমার পরিহিত জামা ধরে টান হেচড়া শুরু করে। এতে আমার জামা ছিড়ে যায় এবং কাঠের লাঠি দিয়ে আমাকে মারধর করে শ্লীলতাহানী করে।

আরো উল্লেখ করেছেন, খবর পেয়ে আমার মা খাদিজা বেগম ও ছোট ভাই শওকত হোসেন ঘটনাস্থলে এসে আমাকে কেন মারধর করেছে জানতে চাইলে আজগর ও তার সাথে থাকা লোকজন লোহার বেলচা দিয়ে আমার ও ভাইকে মাথায় ও হাতে আঘাত করলে আমার মা মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং আমার ভাইয়ের হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে যায়। এসময় তারা আমার মায়ের কাছ থেকে সাড়ে তিন ভড়ি ওজনের স্বর্ণের গলার হার ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়েছে । যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে আরো বড় ধরণের ক্ষতি সাধন করবে বলেও হুমকি দেয়। খবর পেয়ে আমার ভাই মঞ্জুসহ স্থানীয় লোকজন এসে আমার মা ও ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে।

অপরদিকে, এ ঘটনায় আগেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসাদ আলী আজগর।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা