সারাদেশ

মুন্সিগঞ্জে নদীভাঙ্গন রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ইছামতি নদীর ভাঙ্গন থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে ভাঙ্গন কবলিত এলাকাবাসী। ভাঙ্গনের ফলে অনেক পরিবার সর্বশান্ত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টা টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকায় ভাঙ্গনকবলিত নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করে ভাঙ্গনকবলিত এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শতাধিক নারী-পুরুষ।

মানববন্ধনকারীরা জানান, বেশ কয়েক বছর যাবত নদী ভাঙ্গনের কবলে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর, কৃষিজমি বিলীন হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মসজিদ, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা।

বর্তমান শুষ্ক মৌসুমে ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী বর্ষায় এসব স্থাপনা বিলীন হবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে ব্যবস্থা গ্রহণ তথা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান তারা।

সান নিউজ/এমএনএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা