সারাদেশ

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করতে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন’

নিজস্ব প্রতিনিধি, ভোলা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ভোলায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

এসময় তোফায়েল আহমেদ বলেন, “১০ জানুয়ারি ছিল বাঙালির কাছে বহু কাঙ্খিত, বহু প্রতীক্ষার একটি দিন। যার নেতৃত্বে আর যার আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সেই মহান নেতার স্বদেশ প্রত্যাবর্তনে নতুন করে উজ্জীবিত হয় জাতি। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ওই সময়ে জরুরি ছিল।”

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেশবাসীকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীন নেতা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ। এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, হামিদুল হক বাহালুল মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম। পরে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে ভোলা শহর প্রদক্ষিন করে। এসময় ভোলা জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা