সারাদেশ

এক বাঘাইড় ৪২ হাজার টাকা!

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪২ হাজার ৫৫০ টাকায়!

রোববার (১০ জানুয়ারি) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাই ভাই মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা মাছটি কিনেছেন। তিনি বলেন, ভোর ৬টার দিকে আরিচার হুমায়নের আড়ত থেকে আমি মাছটি ৯৬০ টাকা কেজি দরে কিনেছি।

মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের পানির মধ্যে নিয়ে এসে রেখেছি। এখন ঢাকার এক শিল্পপতির সঙ্গে মোবাইলে কথা হয়েছে, তার কাছে বাঘাইড় মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে- ৪২ হাজার ৫৫০ টাকায় নগদ বিক্রি করেছেন বলে জানান ওই ব্যবসায়ী।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ইদানীং পদ্মা-যমুনা নদীর মোহনায় বড় বড় মাছ ধরা পড়ছে। তবে ৩৭ কেজি ওজনের বিশাল বড় বাঘাইড় মাছ খুব একটা পাওয়া যায় না বলে জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা