সারাদেশ

জমে উঠেছে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : জমে উঠেছে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারণা। করোনার ভয় ও প্রচণ্ড শীতকে উপেক্ষা করে ভোটারদের মন জয় করতে কাক ডাকা ভোর থেকে গভীর রাত অবধি প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রতি। চলছে মিছিল, মিটিং ও মাইকিং। ইতিমধ্যেই শহরের অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টারে। সেই সাথে মাইক যোগেও চলছে বিরামহীন প্রচারণা। ভোট চাওয়ার পাশাপাশি চলছে প্রচারপত্র বিতরণ।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত অন্যতম প্রাচীন কিশোরগঞ্জ পৌরসভার আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৭১ হাজার ৮৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২ শত ৮৫ জন এবং মহিলা ভোটার ৩৬ হাজার ৭শত ৯৯ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২৮টি।

পৌর এলাকার ভোটারদের মনযোগের কেন্দ্রবিন্দু এখন আওয়ামী লীগ ও বিএনপি’র পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর দিকেও। নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাঠে গণ-সংযোগ চালিয়ে যাচ্ছেন বর্তমান মেয়র, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি পারভেজ মিয়া।

অপরদিকে, ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ ইসরাইল মিয়াও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপির বিদ্রোহি প্রার্থী সরে দাড়ালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি শফিকুল গণি ঢালি লিমন মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বেশ জোরে-শোরে।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. নজরুল ইসলাম হাতপাখা এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. স্বপন মিয়া আম মার্কা প্রতীক নিয়ে মেয়র হিসাবে নির্বাচনী মাঠে রয়েছেন।

সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় নির্বাচনে জয়লাভের ব্যাপারে পুরো আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীসহ কর্মী সমর্থকরা। নির্বাচিত হলে সার্বিক উন্নয়ন নিশ্চিত করে কিশোরগঞ্জকে একটি ডিজিটাল শহরে পরিণত করা হবে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পারভেজ মিয়া।

অপরদিকে, এবার একক প্রার্থী থাকায় ও বিগত মেয়রের ব্যর্থতার কারণে ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়লাভের ব্যাপারে আশাবাদী বিএনপির কর্মী সমর্থকরা। কারচুপি ও ভোট ডাকাতির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ইসরাইল মিয়া বলেন, নির্বাচিত হলে যানজট ও জলাবদ্ধতা নিরসনসহ পৌর এলাকার উন্নয়নে কাজ করে যাবেন। তবে দলীয় প্রতীকে নির্বাচন হলেও বিগত দিনের উন্নয়ন কর্মকান্ডের বিষয়টি মাথায় রেখে দল-মতের ঊর্ধ্বে উঠে প্রকৃত যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন বলে জানিয়েছেন ভোটারা।

সান নিউজ/এমকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা