সারাদেশ

জয়পুরহাটে সরিষার বাম্পার ফলনের আশাবাদ

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। বাজারে সরিষার ভালো দাম ও কম সময়ে ফসল ঘরে তুলতে পারায় প্রত্যেক বছরই জেলায় সরিষার আবাদ বাড়ছে।

স্থানীয় কৃষকরা জানান, আমন ধান কাটার পর জমি তৈরি করে সরিষাবীজ বপন করা হয়। দুই থেকে আড়াই মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। এক বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা। প্রতি বিঘায় পাঁচ-ছয় মণ সরিষা পাওয়া যায়। বর্তমানে মানভেদে প্রতি মণ সরিষা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলায় ৩ হাজার ৬৫০ হেক্টর, পাঁচবিবিতে ৪ হাজার ৮৭০ হেক্টর, কালাইয়ে ৩০০, ক্ষেতলালে ৯১০ ও আক্কেলপুর উপজেলায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষা আবাদ হয়েছে।

২০১৯-২০ মৌসুমে জেলায় ১০ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। মূলত জয়পুরহাট জেলাজুড়ে বারি ১৪, বারি ১৮, বারি ১৫, বেলা ৪, বেলা ৯ এবং বারি ১৭ জাতের সরিষার আবাদ করা হয়।

জয়পুরহাট সদর উপজেলা বম্বু ইউনিয়নের মোফাজ্জল হোসেন ও হাতিগাড়া গ্রামের কৃষক শিহাব উদ্দিন বলেন, আমন ধান কাটার পর পড়ে থাকা জমিতে প্রতি বছরই আমরা সরিষা আবাদ করি। এবার সরিষার গাছ যেমন ভালো হয়েছে, তেমনি ফুলও খুব ভালো হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলনের আশা করছি।

কালাই উপজেলার কুসুম সাড়া গ্রামের কৃষক হাসান, নূর, বজলুর রহমান ও ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আনোয়ার, হেলাল বলেন, সরিষা কাটা-মাড়াই শেষে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা আবার বোরো ধানের আবাদ করি। সরিষার জমিতে বোরো ধান আবাদ করতে অতিরিক্ত টাকাও লাগে না।

এছাড়া জমিতে তেমন সার দিতে হয় না। ফলে অল্প খরচে বোরো ধান আবাদ হয়। সব মিলিয়ে অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষ করে আমাদের বাড়তি লাভ হয়। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শ ম মেফতাহুল বারী বলেন, সরিষা চাষের জন্য আবহাওয়া অনুকূল রয়েছে। রোদের তীব্রতা অনেক, যা সরিষা চাষের জন্য প্রয়োজন।

সরিষায় মাঠে এবার এখন পর্যন্ত রোগবালাই লক্ষ করা যায়নি। তাই সরিষার গাছ ও ফুল ভালো অবস্থায় রয়েছে। আশা করছি, এবার সরিষার বাম্পার ফলন হবে। গত বছরের তুলনায় এবার জেলায় সরিষার চাষও বৃদ্ধি পেয়েছে। সরিষা চাষ আরও বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হয়েছে এবং সরকারিভাবে বিনা মূল্যে ডিএপি, এমওপি,পটাশ, ইউরিয়া সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা