সারাদেশ

সুন্দরগঞ্জে কাঁচা বাজারে দরপতন, চালের বাজার ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কাঁচা বাজারে দরপতন হলেও চাল, ডাল, তেল, মসলার দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।

করোনাকালীন সময়ে দিন মজুররা কাজ করে চাল ডাল ক্রয় করা সম্ভব হচ্ছে না। বর্তমান বাজারে প্রতিকেজি চাল বিক্রি হচ্ছে ৫০ হতে ৭০ টাকায়। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২০ হতে ১৩০ টাকায়। গত ৬ মাস পূর্বে প্রতিকেজি চাল ৩০ হতে ৪০ টাকায় এবং প্রতি লিটার তেল ৯৫ হতে ১০৫ টাকায় বিক্রি হত। এদিকে, আবার প্রতিদিন চালের দাম বেড়েই চলছে।

সুন্দরগঞ্জ বাজারের কাঁচা মাল ব্যবসাযী হামিদুল ইসলাম জানান, বর্তমান বাজারে প্রতিকেজি আলু ১৫ হতে ২৫ টাকা, বেগুন ১৫ হতে ২০ টাকা, মরিচ ৫০ হতে ৬০ টাকা, পিঁয়াজ ৩০ হতে ৪০ টাকা, কপি ৫ হতে ৮ টাকা, সিম ৩০ হতে ৪০ টাকা, টমেটো ৩০ হতে ৫০ টাকা, গাঁজর ৫০ হতে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় সবজি বাজারে আসতে শুরু করায় প্রতিনিয়ত দাম কমছে।

শান্তিরাম ইউনিয়নের রাজমিস্ত্রী হাফিজার রহমান জানান, হেড মিস্ত্রীর হাজিরা ৪৫০ টাকা এবং জোগালির হাজিরা ৩৫০ টাকা। প্রতিদিনের হাজিরা দিয়ে প্রতিদিনের খরচ চালানো সম্ভব হচ্ছে না। যার কারণে এনজিওতে লোন নিতে হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া জানান, সরকারিভাবে চালের সংকট হবে না। তবে বাজারে দাম একটু বেশি। চলতি মৌসুমে ধানের ফলন ভাল না হওয়ায় একটু সমস্যা দেখা দিয়েছে।

সান নিউজ/আরআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা