সারাদেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : আওয়ামী লীগ নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ৩১ মার্চ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ পরোয়ানা জারি করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন। পরে তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওমর ফারুক বাদী হয়ে গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

তিনি আরও জানান, মামলার চার্জ গঠনের পর বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি দেবব্রত চক্রবর্তী।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা