সারাদেশ

সিলেটে অবৈধ পানি সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি, সিলেট : অবৈধ নলকূপ ও পানির সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

এ অভিযানে ৪টি অবৈধ নলকূপ ও ২৫টি অবৈধ পানি সংযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে সিসিক'র প্রধান নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবরের নেতৃত্বে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকায় অভিযানকালে ২৯টি বাসা ও বাড়িতে অবৈধ পানির সংযোগ পাওয়া যায়। এরমধ্যে ৪টি অবৈধ নলকূপও আছে।

অভিযানকালে মানবিক কারণে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করে নির্ধারিত তারিখের মধ্যে সিটি কর্পোরেশনের অনুমোদন ও জরিমানাসহ বকেয়া ফি পরিশোধের নির্দেশের কপি সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের মাধ্যমে ফি প্রদান করা না হলে সংযোগ বিচ্ছিন্নসহ অন্যান্য আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে বলে সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।

এসময় অভিযানে সিসিক'র সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ পানি বিভাগের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা