সারাদেশ

সিলেটে নারীদের রূপচর্চার ভেজাল কসমেটিকস জব্দ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর জিন্দাবাজারের কাকলি শপিং সেন্টার থেকে লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস জব্দ ও ধ্বংস করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। সঙ্গে সঙ্গে কয়েকটি দোকানকে জরিমানাও করা হয়।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে এক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

কাকলী শপিং সেন্টারের কসমেটিকসের দোকানগুলোতে বিদেশি বিভিন্ন নামী ব্রান্ডের কসমেটিকস বলে ব্যবসায়ীরা দেশীয় মানহীন ও ভেজাল পণ্য বিক্রি করেন, এমন অভিযোগ অনেক পুরানো।

এসব ভেজাল পণ্যের মধ্যে রয়েছে শিশুদের ব্যবহারের লোসন, জেল, ওলিভ ওয়েল, নারীদের রূপচর্চায় ব্যবহারের বিভিন্ন প্রসাধনী।

অভিযানের সময় দোকানগুলোতে ভেজাল পণ্যে ঠাসাঠাসি দেখে চক্ষু চড়কগাছ অবস্থা সংশ্লিষ্টদের।

মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব প্রসাধন সামগ্রী জব্দ করে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত সামগ্রীর আনুমানিক মূল্য লাখ টাকার বেশি।

অভিযানের নেতৃত্বে ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস। সার্বিক সহায়তায় ছিল সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।

ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস জানান, নামি-দামি ব্রাণ্ডের নামে এসব কসমেটিক দোকান মালিকরা ভেজাল পণ্য বিক্রি করছিলেন।ঢাকার চকবাজারসহ সিলেটের বিভিন্ন জায়গায় এসব পণ্য তৈরি করা হয়। অথচ বিদেশী নামী-দামি ব্রান্ডের লেবেল লাগিয়ে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। এসব পণ্য মানব স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা