সারাদেশ

গোপালগঞ্জে জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অপরাধ দমন করা হবে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলায় জনবান্ধব, মানবিক পুলিশিং কার্যক্রম চালিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া হবে। গোপালগঞ্জে সদ্য যোগদানকারী পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এ কথা বলেন।

তিনি জেলায় মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণ, চুরি, সংঘর্ষ রোধে সকলের আন্তরিকতা ও সহায়তা কামনা করেন। সকলের সহযোগিতা পেলে গোপালগঞ্জকে একটি সুন্দর জেলায় রুপান্তর করা সম্ভব হবে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলার নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এই বক্তব্য দেন। জেলা শহরের পাচুড়িয়া এলাকায় পুলিশ অফিসার্স ক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সাংবাদিকগণ নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাত আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকুসুদপুর সার্কেল) মো. আনোয়ার হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা