সারাদেশ

বৌভাতে মাংস কম দেয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বরিশাল প্রতিনিধি : বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়া হয়েছে। এ নিয়ে বাক-বিতণ্ডা গড়ায় সংঘর্ষে। দুই পক্ষের হামলা-সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন বরের চাচা।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে পুলিশ। নিহত আজাহার মীর (৬৫) একই এলাকার মৌজে আলী মীরের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীর দুইদিন আগে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন বরযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি রাফিয়াদী নেয়া হয়।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করে। খাবারের এক পর্যায়ে মাংস কম দেয়াকে কেন্দ্র কনে পক্ষের অতিথিদের সাথে বর পক্ষের লোকজনের বাদানুবাদ এবং এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

দুই পক্ষের হামলা-সংঘর্ষের মধ্যে পড়ে আঘাত লেগে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৭ জন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনে পক্ষের ১২ জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা