সারাদেশ

নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনা বোধগম্য নয়: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, জিয়াউর রহমানের ১২০ শতাংশ ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের কথা জাতি যখন ভোলেনি। তখন নির্বাচনের প্রতারণা নিয়ে কীভাবে কথা বলে বিএনপি?

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের নতুন বর্ধিত অংশ ২০ শষ্যার দু’টি ওয়ার্ড, আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, জনবিচ্ছিন্ন বিএনপির লক্ষ্য একটাই। তারা যেকোনো নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানা কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চায়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহবুব-উল আলম হানিফ বলেন, দায়িত্বশীল কথাবার্তা কাম্য। এমন কোনো কথা বলা যাবে না, যাতে দল বিব্রত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মুসতানজিদ, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টরলিন, ব্যারিস্টার তুরিন আফরোজসহ দলীয় নেতা-কর্মীরা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা