সারাদেশ

মাগুরায় জোড়া মাথার মেয়ে শিশুর জন্ম

নিজস্ব প্রতিনিধি, মাগুরা : মাগুরায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে জোড়া মাথা বিশিষ্ট একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে ভূমিষ্ঠ এই শিশুটিকে সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুটির শরীরে দুটি মাথা থাকলেও একজোড়া করে হাত এবং পা। হাসপাতালে পর্যবেক্ষণে থাকা শিশুটি সুস্থ রয়েছে। তবে চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্যে খুব শিগগিরই তাকে ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অমর প্রসাদ বিশ্বাস জানান, মাগুরার সদর উপজেলার জগদল গ্রামের দমদমা পাড়ার নির্মাণ শ্রমিক পলাশ হাসানের স্ত্রী সোনালি বেগম (৩০) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম দেন। বিকাল সাড়ে ৩টার দিকে ভূমিষ্ঠ শিশুটির মাথা দুটি সক্রিয় রয়েছে। কান্নাকাটিও করছে। আপাত দৃষ্টিতে সুস্থ মনে হলেও শ্বাসকষ্ট রয়েছে। সেই অনুযায়ী চিকিৎসাও দেয়া হচ্ছে। তবে খুব শিগগিরই নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্যে শিশুটিকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

শিশুটির বাবা পলাশ হাসান জানান, মাগুরা শহরের মা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা হয়। সেখানে ডাক্তার মাসুদুল হক সিজার করার পর দেখা যায় শিশুটি স্বাভাবিক নয়। যে কারণে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বিকাল ৫টার দিকে সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ জয়ন্ত কুণ্ডু অনুপস্থিত থাকায় ইন্টার্ন চিকিৎসক সুকমল হালদার তাকে পর্যবেক্ষণ করছেন। এখন তাদের ওপরই সব নির্ভর করছে। তারা এখানে চিকিৎসা না করলে যেখানে যেতে বলেন নিয়ে যাওয়া হবে বলে জানান শিশুটির বাবা।

৮ বছর আগে পলাশ হাসান সোনালি বেগমকে বিয়ে করেন। ৬ বছর আগে তাদের প্রথম একটি পুত্র সন্তান জন্ম হয়। তামিম নামের ওই শিশুটি অন্যান্য শিশুদের মতো সুস্থ এবং স্বাভাবিক।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা