সারাদেশ

`সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই’

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে জনকল্যাণে কাজ করতে চাই, যাতে পার্বত্যাঞ্চলের উন্নয়ন করা সম্ভব। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশ পলওয়েল পার্কে রাঙামাটি জেলার নবাগত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, পাহাড়ে কাজ করতে হলে সবাই মিলেমিশে হাতে হাত রেখে এক কাতারে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এক সাথে কাজ করতে হবে।

নবাগত পুলিশ সুপার আরও বলেন, আমার দরজা সব সময় খোলা আছে। বিশেষ করে সাংবাদিকদের জন্য আমার দরজা সমসময় খোলা আছে। আপনাদের জরুরি কাজে পূর্ণ সহযোগিতা থাকবে। পুলিশ বাহিনী জনগণের সেবক, তাই জনগণকে সেবা দিতে পুলিশ সার্বক্ষণিক আন্তরিক। কোন পুলিশ সদস্য অসামাজিক কার্যকলাপে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রশ্নের জবাবে এক পর্যায়ে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। তিনি সাংবাদিকদের বিভিন্নভাবে আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মইন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, ডিআই ওয়ান নজিব উল্লাহ ও জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ ইসমাইল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় মতামত ব্যক্ত রাখেন- প্রবীণ সাংবাদিক একেএম মাকছুদ আহম্মদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, দৈনিক পূর্বকোণ জেলা প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার আল হক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহী, বাংলা ভিশন জেলা প্রতিনিধি নন্দন দেব নাথ, সময় টিভির জেলা প্রতিনিধি হেফাজতুল বারী সবুজ, সাংবাদিক শান্তিময় চাকমা, বাংলা নিউজ ২৪ ডটকম জেলা প্রতিনিধি মঈন উদ্দিন বাপ্পি ও পাহাড় টুয়োন্টি ফোর ডট কম স্টাফ রিপোটার সাইফুল বিন হাসান।

সান নিউজ/কেইউ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা