সারাদেশ

বীরাঙ্গনা জোহরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা 

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : স্বাধীনতার ৪৯ বছর পর প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বীরাঙ্গনা জোহরা বেগম।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে অসুস্থ বীরাঙ্গনা জোহরা বেগমের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে জেলা প্রশাসক বীরাঙ্গনা জোহরা বেগমের হাতে নগদ ২০ হাজার টাকা, একটি ফলমূলের ঝুড়ি, শীতবস্ত্র হিসেবে ৫টি কম্বল ও এক মাসের বিভিন্ন খাদ্য সামগ্রীর চারটি বস্তা প্রদান করেন। এর আগে বীরাঙ্গনা জোহরা বেগমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এনডিসি) এসএম ফয়েজ উদ্দিন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, সহকারী কমিশনার ভূমি শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

বীরাঙ্গনা জোহরা বেগম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র সর্দারপাড়া গ্রামের আহমদ হোসেনের স্ত্রী। বর্তমান তার বয়স ৬৮ বছর। জোহরা বেগমের ছোট ছেলে মাহফুজ কবির জানান, দীর্ঘ ১৩ বছর ধরে মানসিকসহ নানাবিধ জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তার মা। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি ভাতা দিয়ে চলছে তাদের সংসার। তার পিতা আহমদ হোসেন ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। তারা চার ভাই ও তিন বোন। অর্থাভাবে বড় তিন বোন আঞ্জুমান আরা বেগম (৫২), শাহনাজ বেগম (৪৪) ও আরজুমান বেগমকে (২৩) পাত্রস্ত করতে পারেনি। বর্তমানে অবিবাহিতা অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। চার ভাই এটিএম জাহাঙ্গীর কবির, এটিএম ফিরোজ কবির, মাহমুদ কবির ও মাহফুজ কবির সকলে স্নাতক ডিগ্রি অর্জন করার পরও বেকার অবস্থায় বাড়িতে অবস্থান করছে। বসতবাড়ি, পুকুর ও আবাদি জমিসহ মোট ৮২ শতক জমি রয়েছে তাদের।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন বীরঙ্গনা মহীয়সী জোহরা বেগমের নামে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে তার নামে একটি সড়ক ও বাড়িতে একটি সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া বেকার ছেলে ও কন্যাদের জন্য যোগ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা মোতাবেক জিও এবং এনজিও সংস্থায় চাকরি ব্যাপারে সহায়তা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। এমনকি বীরাঙ্গনা জোহরা বেগমের চিকিৎসার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/আরআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা