সারাদেশ

স্ত্রী সন্তানের ভরণ-পোষণ দিচ্ছে না পুলিশ কনস্টেবল স্বামী

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে দুই মেয়ে ও স্ত্রী সুমি আক্তারের ভরণপোষণ দিচ্ছে না পুলিশ কনেস্টবল স্বামী। কুমিল্লায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. সেলিম খান দীর্ঘ এক বছর যাবৎ স্ত্রী ও মেয়েদের ভরণ-পোষণতো দূরের কথা কোন খোজ খবরই নিচ্ছে না।

এই ঘটনায় সুমি আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রন্যালে নারী ও শিশু মামলা নং ২৮৩/২০ দায়ের করলে ওই মামলায় আদালত সেলিম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। এরপর হতে কর্মস্থলে গিয়েও স্ত্রী সুমি বেগম ওই পুলিশ কনেস্টবলের কোন সন্ধান পাচ্ছে না।

কর্মস্থলের লোকজন বলেছে সেলিম ছুটিতে আছে বলে সোমবার (৪ জানুয়ারি) মুঠোফেনে জানান সুমি আক্তার।

সেলিম খান সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুড়িয়া গ্রামের খান বাড়ির মৃত-আবু সাঈদ খানের ছেলে। সে বর্তমানে কুমিল্লার চৌদ্দগ্রাম কঙ্কাবতী ফাঁড়িতে কর্মরত আছে।তার বিপি নং- ৮৪০৪০৬২২৯৬।

জানা যায়, ২০১১ সালে পারিবারিকভাবে সেলিম খানের সঙ্গে পাশ্ববর্তী ছোট মোল্লাকান্দি গ্রামের রশিদ শিকদারের মেয়ে সুমি আক্তারের পারিবারিকভাবে বিবাহ হয়।

সুমি আক্তার জানান, আমার ৯ বছর ও ২ বছর বয়সের দুটি মেয়ে রয়েছে। ২০১১ সাল বিয়ের পর থেকে সে আমার সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এই নির্যাতনের মধ্যেই আমদের দুটি কন্যা সন্তান বড় মেয়ে ফাতেমা ও ছোট মেয়ে মরিয়মের জন্ম হয়।

একদিকে ভরণ-পোষণতো আমাকে দিচ্ছেই না অন্যদিকে আমার শাশুড়ি সালমা বেগম গত অক্টোবর মাস থেকে বাথরুম তালা দিয়ে রেখেছে এবং এলপি গ্যাসের চুলা খুলে নিয়ে গেছে। আমি বাবার বাড়ি হতে টাকা এনে ২ মেয়েসহ অর্ধাহারে-অনাহারে বেঁচে আছি।

গত ২০২০ সালের জুলাই থেকে নতুন করে সেলিম নতুন বাড়ি করার জন্য আমার কাছে যৌতুক হিসেবে টাকা চায়৷ সে টাকা না দেয়ায় আমার উপর চালায় পাশবিক নির্যাতন।

স্থানীয়রা জানান, সেলিম বাসায় আসলেই সুমিকে মারধর করতো। বিয়ের পর শুনি সেলিম সুমিকে সংসারে রাখবেন না। এর আগে অনেক বার এ ব্যাপারে সমাধানের চেষ্টা করেছে। এর আগে বাথরুম তালা দিয়ে বাচ্চাদের খাবার দেয়নি। সেলিমের মা তার চার ছেলে সরকারি চাকরি করে বিধায় কেউ প্রতিবাদ করলে হুমকি ধামকি দেয়।

এ ব্যপারে পুলিশ কনস্টেবল মো. সেলিম খান বলেন, গতবছর ২৫ জুন মাসে আমি সুমিকে তালাক দিয়ে দিয়েছি। সে আমার স্ত্রী না। তার দেনমোহরের টাকা এবং দুই সন্তানের ভরণ-পোষণ আইনগতভাবে যেটা হয় সেটা আমি দিবো।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা