সারাদেশ

বোয়ালমারীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও কেককাটা হয়।

উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে সোমবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় একটি বর্ণাঢ্য র‌্যালী স্থানীয় ডাকবাংলো থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইদুল ইসলাম সোহরাবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, পরমেশ্বরদী ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ নজরুল ইসলাম, দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আকতার তপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ, এসএম শফিউল্লাহ শাফী, ছাত্রলীগ নেতা সৈয়দ মোর্তুজা তমাল, আশিনুজ্জামান রাতুল, মোল্যা আশিক, প্রান্ত সিদ্দিক প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা