সারাদেশ

ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, ইবি : বর্ণিল আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

জানা যায়, বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালনের নেতৃত্বে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতাকর্মীরা।

পরে দলীয় টেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তারা। এছাড়াও দিবসটি উপলক্ষে নেতাকর্মীদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করেন নেতাকর্মীরা। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী এ কার্যক্রমে ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

এদিকে, সংগঠনটির কেক কাটা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আলমগীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা