সারাদেশ

মাদারীপুরে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে ২য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে- সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি গ্রামের নুরু মোল্লার পুত্র মো. মাহমুদুল হাসান ওরফে মধু মোল্লা (২৪) এবং জালাল মোল্লার পুত্র মো. মিলন মোল্লা (২২)।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী কোর্টবাড়ি এলাকার গাউস নপ্তির দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার ওরফে রিয়া (০৮) কোচিং ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরার পথে আসামি মাহমুদুল হক মধু ও মিলন মোল্লা পাশের একটি জঙ্গলে নিয়ে রিয়াকে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মোছলেম আলী আকন জানান, চাঞ্চল্যকর মামলাটিতে অজ্ঞাতনামা আসামি করে নিহত রিয়ার পিতা গাউস নপ্তি ২০১২ সালের ২৮ নভেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশের তদন্তে ঘটনার সাথে জড়িত মাহমুদুল হক মধু (২২) এবং মো. মিলন মোল্লা তথ্য বের হয় এবং পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলার ৮ বছর পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা আজ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামিকেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ধার্য করেন।

মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নিহত রিয়ার বাবা-মা এবং আত্মীয়-স্বজন।

সান নিউজ/আরএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা