সারাদেশ

'উন্নয়ন মূল্যায়ন করে জয়যুক্ত করবে নাগরিকরাই' 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নাগরিক কমিটির মোবাইল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টায় পৌর মেয়র এর বাস ভবনে তিনি এই মতবিনিময় সভার আয়োজন করে।

এতে স্বতন্ত্র প্রার্থী মেয়র রফিকুল আলম বলেন, আগামী ১৬ জানুয়ারি ২০২১ সালের অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে বিগত দিনের পৌর এলাকার ধারাবাহিক উন্নয়ন মূল্যায়ন করলে জয় নাগরিকদের হাতে,তারাই জয়যুক্ত করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

সে সঙ্গে আমি জয়যুক্ত হলেই বজায় থাকবে উন্নয়নের ধারা। খাগড়াছড়ি পৌর শহরকে একটি আধুনিক, পর্যটনমুখী,মাদক-সন্ত্রাসমুক্ত শহর গড়তে আগের মত কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সুষ্ঠু, সুন্দর পরিবেশে প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হলে বলে প্রত্যাশা করেন রফিকুল আলম।

এ সময় নাগরিক কমিটির নেতা এড. আক্তার উদ্দিন মামুন, আবু নাছের, তাজুল ইসলাম বাদল, ছিদ্দিক উল্যাহ চৌধুরী, আব্দুল লতিফ, নুরুন্নবী, জাফর উল্ল্যাহ, হোসেন আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে স্বতন্ত্রপ্রার্থী রফিকুল আলম তার বিরুদ্ধে অতিরিক্ত কর আরোপের অভিযোগের বিপরীতে পৌর আইনের ব্যাখ্যা দিয়ে নানামুখী উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। সে সাথে আগামীর নানা কর্মপরিকল্পনা কথা জানান তিনি। এছাড়াও ইভিএম নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নানা প্রশ্ন ও কারচুপির শঙ্কা রয়েছে বলে তিনি জানান। সে সাথে ব্যক্তিগতভাবে কোন প্রার্থীর বিরুদ্ধে তার অভিযোগ নেই এবং যেই নির্বাচনে জয়লাভ করেন তার হাতে দায়িত্বভার বুঝিয়ে দিতে তিনি প্রস্তুত বলে জানান।

সান নিউজ/এএম/কে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা