সারাদেশ

ভোলায় নতুন বছরে নতুন পাঠ্য বই পেলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : করোনার কারণে ভোলায় বই বিতরণ উৎসব না হলেও সীমিত আকারে সামাজিক দুরুত্ব মেনে বছরের শুরুতে প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে সারাদেশের ন্যায় ভোলাতেও নতুন পাঠ্য বই পেলো শিক্ষার্থীরা।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে ভোলায় আব্দুর রব স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য বিধি মেনে, বিনামূল্য উৎসমুখর পরিবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়।

দীর্ঘ দিন পর বিদ্যালয়ে এসে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উৎসাসিত হয়। পাশাপাশি অভিভাবকরাও খুশি হয়। তবে করোনা ভাইরাসের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিত ছিল কম।

এ সময় আব্দুর রব স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শাফিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ভোলা জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিস শিক্ষা গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিক।

পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, বছরের প্রথম দিন থেকে লেখাপড়া করতে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই ১ জানুয়ারি পাঠ্যবই বিতরণের মাধ্যমে দেশজুড়ে বই বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে বই উৎসব উদ্বোধন করলেন, আমরা তারি ধারাবাহিকতায় শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করছি। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে পারলে জাতি উপকৃত হবে।

শিক্ষা কর্মকর্তা জানান, ভোলা জেলায় মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন ৩৪ লাখ ৭০ হাজার বই ও ভোলা জেলায় প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৭৫ হাজার শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ ১৩ হাজার ৭২টি নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা