সারাদেশ

ট্রেন লাইনের উপর স্কুলছাত্রীর লাশ 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রেন লাইন থেকে অন্তরা খানম (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত অন্তরা খানম সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রাম এলাকার নাসির ফকিরের মেয়ে। সে মাঝিগাতী দশপল্লী এন.কে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পিতা নাসির ফকির বলেছেন, তার মেয়ে অন্তরা রাত সাড়ে ৭টার দিকে পুরাতন বাড়িতে যাওয়ার জন্য বের হয়। রাতে ফিরে না আসায় পুরাতন বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা এলাকায় রেল লাইনের উপর তার লাশ পাওয়া যায়। তিনি আরো জানান, তার মেয়েকে হত্যা করে ট্রেন লাইনের উপর ফেলে রাখা হয়েছে বলে আমার ধারণা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়রা নলডাঙ্গা এলাকায় রেল লাইনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা