সারাদেশ

লিফটের কাজ করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরের নলজানি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পুলিশ।

নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ থানার বিন্দারচর এলাকার আবু বক্করের ছেলে শাকিব হাসান ও কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আটিয়াবাড়ী এলাকার সালাম মিয়া। তারা গাজীপুরে বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আটতলা নির্মাণাধীন ভবনের ৬তলায় লিফটের কাজ করছিল সালাম ও শাকিব। কাজের একপর্যায়ে ৬তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওই দুইজন নির্মাণ শ্রমিক মারা যায়। মরদেহ দুটি ওই হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা