সারাদেশ

মোংলায় আ.লীগের ১৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বন্দরনগরী মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে দলের শীর্ষ নেতাদের নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ কর্মীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন ও পৌর মহিলা লীগের সভানেত্রী কামরুন্নাহার হাইয়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বুধবার সন্ধায় মোংলা দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় খুলনা সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক নেতাকর্মীদের নিয়ে এ সিদ্ধান্ত নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস।

বহিষ্কৃতরা হচ্ছেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মামুন হাওলাদার বাচ্চু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল সিকদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সহসাধারণ সম্পাদক এমরান হওলাদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. মাসুম বিল্লাহ, ৫নং ওয়ার্ড সাবেক পৌর আওয়ামী সদস্য মো. মনিরুজ্জামান জামাল, ৬নং ওয়ার্ডের-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফিরোজ শাহ, ৭নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ওবায়দুল হাওলাদার। এ ছাড়া সংরক্ষিত মহিলা ১, ২, ৩ নং-ওয়ার্ড প্রার্থী ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য পারভীন আক্তার, ৪, ৫, ৬নং এর প্রার্থী ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য শিরিন বেগম, একই ওয়ার্ডের আওয়ামী সদস্য ৪, ৫, ৬নং প্রার্থী কোহিনুর বেগম ও ৭, ৮, ৯নং ওয়ার্ড পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলাকে বহিষ্কার করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান বলেন, আমি বারবার নির্বাচিত কাউন্সিলর, আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। আমার প্রতি জনগণের আস্থা আছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা বলেন, বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি। আমি দলকে ভালোবাসি। দলের প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি ন্যূনতম ভালোবাসার কোনো ঘাটতি আমার নেই। দল যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব।

এ বিষয় জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সভাপতির বরাত দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেন, আমরা একক কাউন্সিলর প্রার্থী দিতে পারিনি। তাই দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ থেকে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে তাদের দলীয় সদস্যপদ ও সব দলীয় পদ থেকে বহিষ্কার করাসহ সব রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করা হলো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা