সারাদেশ

কক্সবাজারে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ডাম্পারের (পিকআপ) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ডাম্পার চালক ও হাসপাতালে নেওয়ার পর একই গাড়ির শ্রমিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ডাম্পার চালক মোহাম্মদ মানিক (২৬) ও শ্রমিক তারেকুল ইসলাম বাবু (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবানের লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও কক্সবাজারের পেকুয়া থেকে মাটিভর্তি ডাম্পার গাড়িটি মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাদ্রাসা গেট এলাকায় সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে ছিটকে পড়ে। এসময় মহাসড়কের উভয়দিকে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ ডাম্পার গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন, বাসযাত্রী নিশীথা বড়ুয়া (১৮), অতুল বড়ুয়া (২২), সফুরা খাতুন (৭০) ও হাচিং মং (২৪) ও মমতাজ আহমদ (২৮)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আনিছুর রহমান জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় দু’জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরও পাঁচ জন যাত্রী। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা