সারাদেশ

কলেজছাত্রের লাশ উদ্ধার  

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের কচুয়ায় কাউছার আলম (২৪) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। তবে স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি সে আত্মহত্যা করেছে।

নিহত কাউছার আলম বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। সে উপজেলার শাসনখোলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, কাউছার আলম পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, কাউছার আলমের বাবা হানিফ মিয়ার দুই স্ত্রী রয়েছে। কাউছার তার মা নাজমা বেগমের সঙ্গে পুরাতন বাড়িতে থাকত।

তবে কী কারণে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে তা সঠিক জানাতে পারেনি তার পরিবার।

কচুয়া থানার ওসি (তদন্ত) এমএ রউফ খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা