সারাদেশ

বাঁচানো গেল না সেই ‘সেতু'কে

মো. আল-আমিন, শরীয়তপুর : অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না শরীয়তপুরের ভেদরগঞ্জের চরভাগা এলাকার বঙ্গবন্ধু স্কুলের পাশে পাথরের ওপর থেকে উদ্ধার করা সেই নবজাতক মেয়ে শিশুটিকে।

গত রোববার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। পরিচয়হীন শিশুটির দায়িত্ব নিয়েছিলেন জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। তিনি শিশুটির নাম রেখেছিলেন ‘সেতু’। শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান নবজাতকটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সেতু’র শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহম্মেদ খান বলেন, নবজাতক শিশুটি হাইপোথেরিয়া সমস্যায় ভুগছিল। অর্থাৎ তার শরীরে তাপমাত্রা ছিল না। তাছাড়া ওজনও কম ছিল। এ কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের দেয়ারা চৌকিদার কান্দি গ্রামের বাবুল ব্যাপারির স্ত্রী আছিয়া বেগম ১৯ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু স্কুলের পাশে পাথরের ওপর নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পরে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা