সারাদেশ

বৃদ্ধকে আর্থিক সহযোগিতা ও বসতঘর দেয়ার প্রতিশ্রুতি 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের অসহায় বৃদ্ধ কুদ্দুস ভূইয়ার (৬০) বাড়িতে আগুন লেগে তার বসতবাড়ি পুড়ে যাওয়া।

এ ঘটনায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ হাজার টাকা অনুদান দিয়েছেন। আর ইউএনও তৌহিদ এলাহী এ সময় প্রতিশ্রুতি দিয়েছেন বসতঘর করে দেয়ার।

টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন বলেন, ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ইউপি মেম্বারের মাধ্যমে শীত নিবারণের জন্য শীত বস্ত্র পাঠিয়েছি।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।

ইউএনও তৌহিদ এলাহী প্রশাসনের পক্ষ থেকে একটি বসতঘর করে দেবার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গ্যাসলাইটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে মঙ্গলবার বিকেলে কুদ্দুস ভূইয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঝিয়ের কাজ করে কোন রকমে দিনযাপন করা ওই বৃদ্ধের স্ত্রী তার ছেলেকে নিয়ে ঢাকায় থাকে। অসহায় বৃদ্ধ কুদ্দুস তার মেয়ে ও নাতি নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে ঝিয়ের কাজ করে কোন রকমে সংসার চালায়। আগুনে ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আশ্রয় নেওয়ার মতো আর কোন ঘরও নেই।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা