সারাদেশ

আগুনে পুড়ে ছাই বৃদ্ধের মাথা গোজার ঠাঁই 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের এক বৃদ্ধের বাড়িতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে আগুন লেগে তার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার একমাত্র আশ্রয়স্থল হারিয়ে কুদ্দুস ভূইয়া (৬০) নামের ওই বৃদ্ধ এখন তার মেয়ে ও নাতি নিয়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে।

চরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম জানান, গ্যাস লাইট থেকে আগুনের সূত্রপাত। ঝিয়ের কাজ করে কোন রকমে দিনযাপন করা ওই বৃদ্ধের স্ত্রী তার ছেলেকে নিয়ে ঢাকায় থাকে। অসহায় বৃদ্ধ কুদ্দুস তার মেয়ে ও নাতি নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে ঝিয়ের কাজ করে কোন রকমে সংসার চালায়। আগুনে ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আশ্রয় নেওয়ার মতো আর কোন ঘর নেই।

টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন বলেন, আমি এলাকার বাইরে ছিলাম। ঘটনা শুনে সাথে সাথে ইউপি মেম্বারকে পাঠিয়েছিলাম। শীতে রাত্রি যাপনের জন্য শীত বস্ত্র দিয়েছি। আমি আগামীকাল সকালে ঘটনাস্থলে যাব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বলেন, আমি সন্ধ্যার পর খবর পেয়েছি। আগামীকাল ঘটনাস্থলে গিয়ে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করব।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা