সংগৃহীত
সারাদেশ

মাথাসহ হরিণের মাংস উদ্ধার

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার দ্বীপ উপজেলার হাতিয়ায় অভিযান চালিয়ে হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এই সময় জড়িত কাউকে আটক করা যায়নি।

রোববার (১৯ মে) বিকেলে ঢালচরে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

কোস্টগার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সময় হাতিয়া উপজেলার ঢালচর এলাকা থেকে মাথা, চামড়া ও ৪টি পাসহ মোট ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে চক্রটি আমাদের অবস্থান টের পেয়ে কাটা হরিণটি রেখে পালিয়ে যায়।

হাতিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান জানান, আমাদের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায় এর ফলে ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। এর পরে উদ্ধার করা হরিণের মাংসের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা