সারাদেশ

এসি লাগানো নৌকায় আত্মগোপনে থাকতেন ডাকাত সর্দার!

নিজস্ব প্রতিনিধি বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লুৎফর শেখ ওরফে লুৎফর ডাকাতকে (৪৭) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ির দুর্গমচর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

১৫ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি লুৎফর শেখ সারিয়াকান্দি উপজেলার কাকাইল হাতা (সুজালের পাড়া) গ্রামের মুছা শেখের ছেলে। তিনি নৌকায় এসি লাগিয়ে বিশেষ কুখ্যাতি অর্জন করেছিলেন।

জানা যায়, লুৎফর শেখের বিরুদ্ধে ৪টি খুনসহ ডাকাতি মামলা, ৩টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি দস্যুতা মামলা, ২টি অস্ত্র মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। যমুনা নদীর দুর্গমচরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল লুৎফর।

তিনি বগুড়া, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা ও জামালপুরে অপরাধমূলক কাজ করতেন। জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুৎফরের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা