সারাদেশ

খাগড়াছড়ি আইনজীবী সমিতির সভাপতি আশুতোষ চাকমা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : ৪র্থ বারের মত খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশুতোষ চাকমা।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রমে সমিতির সদস্যরা সভাপতি পদে ভোট প্রদান করেন।

এতে আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের কক্ষ ১০৬-এ প্রধান নির্বাচন কমিশনার এড. কামাল উদ্দিন ও নির্বাচন কমিশনার এড. অনুপম চাকমা উপস্থিত ছিলেন। সভাপতি পদে দুই সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন, এড. সুপাল চাকমা এবং অপরজন বিজয়ী প্রার্থী এড. আশুতোষ চাকমা।নির্বাচন কমিশন ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন।

এতে আইনজীবীদের ভোটে আবারো নির্বাচিত সভাপতি এড. আশুতোষ চাকমাকে বরণ ও ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবীরা।

এড. আশুতোষ চাকমা বিগত ২০১৫ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত আহ্বায়ক এবং ২০১৭-২০২১ পর্যন্ত চারবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এড. আশুতোষ চাকমা, দীর্ঘদিন যাবৎ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিযুক্ত হয়ে বিভিন্ন সময় আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে কার্যক্রম পরিচালনার পাশপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তাকে পুনরায় নবগঠিত জেলা পরিষদ সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। খাগড়াছড়ি আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি অত্যন্ত দায়িত্বের সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, নির্বাচনে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে এড. আকতার উদ্দিন মামুন, সহ-সভাপতি এড.মো: আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক পদে এড. মো: বেদারুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মো: মোখলেছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো: জামাল উদ্দিন সিদ্দিকী, পাঠাগার সম্পাদক পদে এড. মুহাম্মদ কবির হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সৃজনী ত্রিপুরা, শিক্ষা ও বৃত্তিবিষয়ক সম্পাদক পদে এড. জসীম উদ্দিন মজুমদার, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক পদে এড. শুভ্রদেব ত্রিপুরা, সমানিত সদস্য পদে এড. মো: আব্দুল্লাহ আল মামুন, এড. আলো প্রদীপ চাকমা, এড. মো: শাহীন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা