সারাদেশ

রাঙামাটিতে ইয়াবা ব্যবসায়ী আটক

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে শহরের এসপি অফিস সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ মো. ফোরকান (৪০) নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. মিজানুর রহমান শরীফের নির্দেশনায় পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে পরিচালিত অভিযানে উক্ত আসামিকে মাদকসহ আটক করা হয়েছে। দীর্ঘ দিন ধরে সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানাগেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে শহর এলাকা হতে রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশসহ গোপন সংবাদের ভিত্তিতে ফোরকান নামে এক ব্যক্তিকে ৫শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেখাইয়ে জেলহাজতে প্রেরণ করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা