সারাদেশ

কাতলের দাম ৪৪ হাজার

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ২৭ কজি ওজনের একটি কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪৪ হাজার ৫৫০ টাকা। সোমবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নং ফেরিঘাটের অদূরে জেলে গুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে গুরু হালদার বলেন, “গত সোমবার মধ্যরাতে কয়েকজন সহযোগী নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সেখানে অনেক সময় ধরে জাল ফেলে বসে থাকি। পরে জালে জোরে একটি ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। কিছু সময় নিয়ে জাল তুলে দেখি বড় একটি কাতল মাছ। এত বড় মাছ পেয়ে আমি খুব খুশি।”

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “সকালে দৌলতদিয়ার ছাইক্যা মোল্লার মৎস্য আড়ত থেকে মাছটি এক হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৫৫০ টাকা দিয়ে কিনেছি। এখন মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি করব।”

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মার পানি কমে যাওয়ায় যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। যে কারণে ২৭ কেজি ওজনের মতো কাতল মাছও হরহামেশাই ধরা পড়ছে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা