সারাদেশ

মোংলা বন্দরের সুতা কারখানায় আগুন

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাট জেলার মোংলা বন্দর ইপিজেডে একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রনে আনতে বাগেরহাট, মোংলা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভি ও ইপিজেডের ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

সোমবার ( ২৮ ডিসেম্বর) ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার পর শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব হয়নি। মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। তবে এখনও আগুন নিভানো সম্ভব হয়নি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে তাই আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। অগ্নিকাণ্ডে সেই কারখানার কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা