সারাদেশ

বেনাপোলে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি বেনাপোল : যশোরের বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে আল আমিন হোসেন নয়ন (২৮) নামে এক যুবককে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলামত হিসেবে তার ব্যবহৃত একটি মোবাইলফোন জব্দ করা করেছে।

নিহত আল আমিন বেনাপোল স্থলবন্দরের ৩৭নং শেডে এনজিওকর্মী হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিকস দোকানেও কাজ করতেন বলে জানা গেছে। নয়ন দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে।

নিহত নয়নের বোন লাবনী খাতুন বলেন, গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর আমরা ঘুমিয়ে পড়ি।

সোমবার সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে ভাই শুয়ে আছে। কাছে গিয়ে দেখি তার গলায় কিছু পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এ ছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় গোজানো ছিল।

স্থানীয়রা জানান, হত্যাকারীরা হয়তো আগে নয়নের মুখে কাপড় গুজিয়ে দেয়; যে তিনি চিৎকার করতে না পারেন। এর পর গলায় তারজাতীয় কিছু পেঁচিয়ে তাকে হত্যা করে। যেহেতু গলায় রক্তের দাগ দেখা যাচ্ছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আলামত হিসেবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটি তদন্তসাপেক্ষ বলা যাবে– কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা