জাতীয়

বিকৃত ৪৮ লাশের ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিকৃত ৪৮ লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্টের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস বলেন, শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ফরেনসিকের পাশাপাশি ডিএনএ’র প্রোফাইলয়ের জন্যও নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢামেকে নারী-পুরষসহ ৪৮ লাশ পেয়েছি।

ঢামেক মর্গে লাশগুলো আনার পর থেকে বাড়তে থাকে স্বজনদের উপস্থিতি। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে মর্গ এলাকা। মর্গে স্বজনরা ছবি নিয়ে এসে আকুতি জানাচ্ছেন প্রিয়জনের লাশ ফিরে পেতে। কিন্তু অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে লাশগুলোকে চেনা যাচ্ছে না। তাই ডিএনএ পরীক্ষার পর লাশগুলো স্বজনদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম ব্যাপারীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত গঠন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা